বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:৩৫ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
কক্সবাজার টেকনাফ হাইওয়ে সড়কে চলন্ত মাইক্রোবাসে গাছ ভেঙে পড়ে প্রাণে রক্ষা পেল যাত্রী
টেকনাফ প্রতিনিধি:
Published : Thursday, 9 July, 2026

কক্সবাজার টেকনাফ হাইওয়ে সড়কে চলন্ত মাইক্রোবাসে গাছ ভেঙে পড়ে প্রাণে রক্ষা পেল যাত্রীকক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসের ওপর হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার  (৯জুলাই) প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছের গোড়া দুর্বল হয়ে পড়েছিল। এরই মধ্যে প্রবল বাতাসে রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে চলন্ত মাইক্রোবাসের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা স্থানীয় জনগণের সহযোগিতায় গাছটি সরিয়ে ফেলার কাজ শুরু করেন। পরে সড়ক থেকে গাছ অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে টেকনাফে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। ফলে বিভিন্ন স্থানে বড় গাছ উপড়ে পড়া এবং পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং বড় গাছের নিচে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ফভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com