শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:০৯ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
১৩ জুলাই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোঃ জাকারিয়া , বরিশাল প্রতিনিধি
Published : Thursday, 9 July, 2026
১৩ জুলাই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ জুলাই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৩ জুলাই রোজ সোমবার এক সরকারি সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।

প্রধানমন্ত্রীর এই আগমনের খবর আগেই নিশ্চিত করা গেছে দলীয় এবং সরকারি সূত্রে। তবে প্রধানমন্ত্রীর আগমনের খবরে গোটা বরিশাল অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে। 

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে এসেছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য রাখেন তিনি।

গতকাল ৮ জুলাই  প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ০১ মোঃ উজ্জল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  প্রধানমন্ত্রীর বরিশাল সফরের সময়সূচি প্রকাশিত হয়।সেখানে ১৩ জুলাই সকাল ৬ ৩০মিনিটে প্রধানমন্ত্রী নিজ বাসভবন হতে বরিশাল জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।সকাল ১০ টা ৩০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নে নব খননকৃত শরিকল বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন। 

এরপর দুপুর ১২ টা ৩০ মিনিটে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান শেষে বরিশাল সার্কিট হাউজে অবস্থান করবেন এবং মধ্যাহ্নভোজের বিরতির পর বিকাল ৩ টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত  বরিশাল জেলা, মহানগর এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও তৃণমূল নেতৃবৃন্দের সাথে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন।এরপর প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশালের 
স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে অবহেলিত বরিশাল অঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা প্রকল্পের কাজ দ্রুত গতি পাবে। বিশেষ করে এই অঞ্চলের অর্থনৈতিক মুক্তির চালিকাশক্তি  হিসেবে পরিচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ আরও বেগবান হবে। এছাড়াও ভোলা বরিশাল সেতু, পটুয়াখালী ও বরিশাল ইপিজেড, বরগুনা ও পিরোজপুরে অর্থনৈনিতক অঞ্চল সহ পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের সংযুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, এই সফরের মাধ্যমে তা নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com