শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:৫৭ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
সংসদে মাধবপুর-নাসিরনগর সড়ক ও পাকা সেতুর দাবি এমপি মোঃ ফয়সলের
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
Published : Wednesday, 8 July, 2026
সংসদে মাধবপুর-নাসিরনগর সড়ক ও পাকা সেতুর দাবি এমপি মোঃ ফয়সলের

সংসদে মাধবপুর-নাসিরনগর সড়ক ও পাকা সেতুর দাবি এমপি মোঃ ফয়সলের

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল জাতীয় সংসদে মাধবপুর উপজেলার খাস্তি নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ এবং নাসিরনগর থেকে মাধবপুর পর্যন্ত সড়কের জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন।
বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাস্তি নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সেখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।
সংসদ সদস্য ফয়সল আরও জানান, ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে খাস্তি নদীর ওপর বেইলি সেতু নির্মাণের ফলে মাধবপুর ও নাসিরনগরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়। দুই উপজেলার মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াতে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দীর্ঘদিন ব্যবহারের কারণে বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তিনি বলেন, নাসিরনগর থেকে মাধবপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই দ্রুত সড়কটি সংস্কার ও প্রয়োজনীয় স্থানে টেকসইভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আধাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খোরশেদ আলম বলেন, সংসদ সদস্য জাতীয় সংসদে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তুলে ধরেছেন। নাসিরনগরের অধিকাংশ মানুষ ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন প্রয়োজনেই মাধবপুরে যাতায়াত করেন। তাই এই সড়ক ও সেতুর উন্নয়ন বাস্তবায়িত হলে দুই উপজেলার লাখো মানুষ সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com