শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:১৯ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্হান কর্মসুচী
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 8 July, 2026
রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্হান কর্মসুচী

রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্হান কর্মসুচী

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ চাকরি সরকারীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে আজকে অবস্হান কর্মসুচী পালন করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান কল্যাণ সমিতির রাজশাহী জেলা শাখা, নাটোর শাখা,নওগাঁ শাখা ও চাঁপাইনবাবগজ্ঞ শাখা। এ সময়  আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার বেলা ১২ টায়  থেকে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সামনে টেকনিশিয়ানরা ব্যানার, ফেস্টুন হাতে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।  এ সময় বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা তাদের দীর্ঘদিনের বৈষম্য ও মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত টেকনিশিয়ানদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, মাঠপর্যায়ে গবাদিপশুর প্রজনন ও জাত উন্নয়নে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের দুগ্ধ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে তাদের অবদান অনস্বীকার্য। অথচ দীর্ঘদিন ধরে তারা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা বলেন,"আমরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিই। কিন্তু আজ আমাদের নিজেদের পরিবারই অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।"আমাদের এই কর্মবিরতি কোনো শখের আন্দোলন নয়, এটি টিকে থাকার লড়াই। যতক্ষণ না প্রশাসন থেকে আমাদের বেতন-ভাতা এবং চাকরি স্থায়ীকরণের সুনির্দিষ্ট ও লিখিত আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাঠপর্যায়ে কোনো কৃত্রিম প্রজনন সেবা দেওয়া হবে না।"

তারা বলেন, প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রেখেও ৩০ বছর ধরে বিনা বেতনে কাজ করছেন তারা। পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।নেতৃবৃন্দ জানান, আগে তাদের দুই হাজার টাকা সম্মানীত দেওয়া হলেও তাও বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ গত অর্থ বছরে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন থেকে সরকারি রাজস্ব খাতে প্রায় ১২ কোটি টাকা জমা দিয়েছেন তারা। 

এ সময় বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি রাজশাহী জেলা সভাপতি মোঃ মাসুদ রানা, নওগাঁ জেলা সভাপতি মোস্তাক আহম্মেদ ,নাটোর জেলা সভাপতি এস, এম কায়কোবাদ, চাঁপাইনবাবগঞ্জ সভাপতিৎ হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com