বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:০৬ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালকদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের
মোঃ আবু সিয়াম স্টাফ রিপোর্টার
Published : Wednesday, 8 July, 2026
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালকদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালকদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মহাসড়ক এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে আরমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আরমানের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হাবিবুর বিশ্বাসপাড়া এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মহাসড়কে অটোরিকশা চলাচলের সুযোগ করে দেওয়ার কথা বলে প্রতিটি অটোরিকশা থেকে মাসে তিন হাজার টাকা করে নেওয়া হয়। টাকা পরিশোধের পর চালকদের একটি নির্দিষ্ট লোগো বা স্টিকার দেওয়া হয়। কয়েকজন অটোরিকশা চালকের দাবি, ওই লোগো বা স্টিকার ব্যবহার করলে মহাসড়কে চলাচলের সময় পুলিশ মামলা দেয় না।

এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কয়েকজন অটোরিকশা চালকের দাবি, আদায়কৃত চাঁদার একটি অংশ নাওজোর হাইওয়ে থানার কিছু পুলিশ সদস্যের কাছে পৌঁছে দেওয়া হতে পারে। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রামাণ্য তথ্য উপস্থাপন করেননি।

এ বিষয়ে সংশ্লিষ্ট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসির বক্তব্য পাওয়া যায়নি। 
অন্যদিকে, মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত আরমান অভিযোগ অস্বীকার করেন।

এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com