শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:৫৪ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
সাভারে এনসিপি'র পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি
কামরুল ইসলাম (চট্টগ্রাম)
Published : Wednesday, 8 July, 2026
সাভারে এনসিপি'র পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি

সাভারে এনসিপি'র পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় ন্যক্কারজনক বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৭ জুলাই, বিকাল ৩টা ৩০ মিনিটে নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগর।

প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এদিনের বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং হামলার প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এনসিপি'র সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন আবির এবং নিজাম উদ্দিন। এছাড়াও বক্তব্য প্রদান করেন দলের যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন, আজগর আলী আশিক ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা সাভারে এনসিপি'র শান্তিপূর্ণ কর্মসূচিতে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জননিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার অভিযোগ এনে নেতৃবৃন্দ অবিলম্বে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com