শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:৪৮ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
বান্দরবানে পাহাড় ধ্বসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত
বিপ্লব চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
Published : Wednesday, 8 July, 2026

বান্দরবানে পাহাড় ধ্বসে  ৫ বসতঘর ক্ষতিগ্রস্তবান্দরবানে টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড় ধ্বসে দালানসহ অন্তত ৫ টি ঘর চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৮ জুলাই) দুপরে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরা মনি বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল ৭ জুলাই বান্দরবান পৌর সভার ৩ নম্বর ওয়ার্ড  কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় এঘটনা ঘটে।  ক্ষতিগ্রস্তরা হলেন নিপুন বড়ুয়া, রন বড়ুয়া, অঞ্জনা বড়ুয়া, সুমন বড়ুয়াসহ পাচ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা চার দিন ভারি বৃষ্টিপাতের কারনে জেলায় বন্যা পরিস্তিতি অবনতি ও বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদীর পানি। পাশাপাশি এই বৃষ্টির কারেণ বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটছে। এরই মধ্যে বান্দরবান পৌর সভার ৩ নম্বর ওয়ার্ড  কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় গতকাল রাত ১০ টায় পার্শ্ববর্তী পাহাড় ধ্বসে নিপুন বড়ুয়ার পাকা ঘরসহ ৫টি বসত ঘর ভেঙে যায়, পাশাপাশি আরও ৩ টি ঘরের অধিকাংশ অংশ মাটিতে চাপা পড়ে। তবে ওই সময় বাড়িতে কেউ না থাকায় হতা হতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্থরা জানায়,  অতি বৃষ্টির কারেণ পাহাড় ধ্বসের সম্ভবনা সৃষ্টি হওয়ায় সন্ধ্যার দিকে নিরাপদ স্থানে আশ্রয় নেয় সকলেই। পরে  রাত ১০ টার দিকে পাহাড় ধ্বস হয়ে এদের বাড়ি ভেঙে যায় এবং মাটি চাপা পড়ে।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরা মনি বলেন, এই পর্যন্ত বান্দরবান পৌর সভার কালাঘাটা বড়ুয়া পাড়া ও সুয়ালক এলাকার ৭ টি বসতঘর পাহাড় ধ্বসের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার তথ্য পেয়েছেন। এসকল স্থানে ফায়ারসার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য  সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com