শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:২৪ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
পটুয়াখালীর দুমকিতে র‍্যাব ৮ এর অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
ক্রাইম রিপোর্টার: মোঃ রুবেল ইসলাম সিডর
Published : Wednesday, 8 July, 2026
পটুয়াখালীর দুমকিতে র‍্যাব ৮ এর অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

পটুয়াখালীর দুমকিতে র‍্যাব ৮ এর অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব -৮ (সোমবার ৭ জুলাই ২০২৬) রাতে র‍্যাব- ৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং সিপিএসসি, বরিশালের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালী এলাকায় নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে লেবুখালী পাগলার মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে র‍্যাব।

চেকপোস্ট দেখে পিকআপটির চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে দুমকিগামী সড়কের আঙ্গারিয়া বাজার এলাকার আঙ্গারিয়া ব্রিজের ওপর চালকবিহীন অবস্থায় পিকআপটি পাওয়া যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, চালকসহ তিন ব্যক্তি গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে গাড়ির বডির নিচে চেসিসের ফাঁকা স্থানে টেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পটুয়াখালীর দুমকি থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান বলেন,
মাদকের বিরুদ্ধে র‍্যাবের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাব ৮ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com