বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:৪৩ পিএম
শিরোনাম ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’      
ছেলের উদ্যোগে গড়া ইউনিয়নের প্রশাসক বাবাই
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Wednesday, 8 July, 2026

ছেলের উদ্যোগে গড়া ইউনিয়নের প্রশাসক বাবাইব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে ফজলুর রহমান ভূঁইয়াকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্বাক্ষরিত এক চিঠিতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়ার পিতা।

জানা গেছে, এর আগে কবীর আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে 'বরিশল ইউনিয়ন' গঠন করে তা আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করার আবেদন করেন। পরবর্তীতে সেই আবেদনের প্রেক্ষিতে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। ফজলুর রহমান ভূঁইয়ার আরেক ছেলে আব্দুর রহমান ভূঁইয়া সানি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

একাধিক সূত্র জানায়, চলতি বছরের ১২ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ৪ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটের ষষ্ঠ খণ্ডে প্রকাশিত হয়। নবগঠিত ইউনিয়নটিতে মোট ৯টি ওয়ার্ড রয়েছে। এর আয়তন প্রায় ১১ দশমিক ৮৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৭ হাজার ৬৮৪ জন। ইউনিয়নের সবগুলো গ্রাম আখাউড়া উপজেলার সীমানা-সংলগ্ন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কবীর আহমেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে কসবার তিনলাখপীর বিশ্বরোড এলাকায় একটি ইপিজেড স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তারা দাবি করেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ, ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা, কসবাকে মডেল উপজেলায় রূপান্তর এবং একটি পরিকল্পিত উপশহর গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্প প্রস্তাব ও আবেদন করা হয়েছে বলেও তারা জানান।

বাবার প্রশাসক হিসেবে নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “আমার বাবা সারাজীবন এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁকে নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, তিনি তাঁর অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে নতুন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com