| শিরোনাম |
|
জমি বিরোধের জেরে প্রাণনাশের আশঙ্কায় ব্যবসায়ী আসলাম ও তার পরিবার
নিজস্ব প্রতিবেদক:
|
![]() জমি বিরোধের জেরে প্রাণনাশের আশঙ্কায় ব্যবসায়ী আসলাম ও তার পরিবার আসলাম হোসেনের অভিযোগ, নিজের বৈধ সম্পত্তি রক্ষার উদ্যোগ নেওয়ায় তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে।পাশাপাশি তাকে, তার পরিবারের সদস্যদের এবং তার ২৩ বছর বয়সী প্রতিবন্ধী সন্তানকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তার মা আমেনা বেগম ১৫ এপ্রিল ২০২৩ সালে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৯২) করেন। তবে এরপরও হুমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ। এমনকি বর্তমানে কল্যাণপুরের ওই বাসভবনেও পরিবারটি নিজেদের নিরাপদ মনে করছে না বলে জানিয়েছেন ভুক্তভোগী। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইসলাম হোসেনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সন্ত্রাসীদের সহায়তায় এসব কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। তবে তার বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে মোঃ আসলাম হোসেন ও তার পরিবার নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। |