| শিরোনাম |
|
বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত
বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:
|
![]() বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত দিবসের কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন-এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, বাঁশখালী বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চন্দ্র গুপ্ত বড়ুয়া, ব্যাংক এশিয়ার কর্মকর্তা সালমা রহমান, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক ইয়াসমিন পারভীন, নুজরুল ইসলাম, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাধারণ সম্পাদক আবদুল মতলব কালু, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ এবং সদস্য ও দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ রফিউল করিম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং সমবায়ভিত্তিক উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন। |