| শিরোনাম |
|
ধর্মপুর-ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ রোডে চুরির আতঙ্ক, সিসিটিভিতে ধরা পড়েছে সন্দেহভাজনদের চলাচল
রোবেল আহমেদ তানভীর, কুমিল্লার প্রতিনিধি
|
![]() ধর্মপুর-ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ রোডে চুরির আতঙ্ক, সিসিটিভিতে ধরা পড়েছে সন্দেহভাজনদের চলাচল স্থানীয়দের অভিযোগ, মানিক ও সাইফুল নামে দুই ব্যক্তি এসব ঘটনার সঙ্গে জড়িত। তাদের দাবি, সম্প্রতি মিনার বাজার এলাকার একটি দোকানের সাইনবোর্ড চুরির সময় দোকানের সিসিটিভি ক্যামেরায় দুই সন্দেহভাজনের ভিডিও ধারণ হয়েছে। ওই ফুটেজ স্থানীয়রা সংরক্ষণ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী ও স্থানীয় জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি হাবিব বলেন, “আমার দোকানের সাইনবোর্ডসহ বাসার অনেক জিনিসপত্র চুরি হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছি। সিসিটিভি ফুটেজেও সন্দেহভাজনদের দেখা গেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, ফুটেজ যাচাই করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।” এলাকাবাসীর অভিযোগ, ধারাবাহিক চুরির ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। |