বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:০৪ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন: সমন্বিত উদ্যোগে গড়ে উঠবে আদর্শ নগরী—গৃহায়ন মন্ত্রী
রোবেল আহমেদ তানভীর কুমিল্লার প্রতিনিধি
Published : Sunday, 5 July, 2026
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন: সমন্বিত উদ্যোগে গড়ে উঠবে আদর্শ নগরী—গৃহায়ন মন্ত্রী

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন: সমন্বিত উদ্যোগে গড়ে উঠবে আদর্শ নগরী—গৃহায়ন মন্ত্রী

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও কুমিল্লা সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করলে একটি আধুনিক, পরিকল্পিত ও আদর্শ নগরী গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা গণপূর্ত ভবনের তৃতীয় তলায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও কুমিল্লা সিটি কর্পোরেশন একে অপরের পরিপূরক প্রতিষ্ঠান। দুই প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লাকে একটি আধুনিক, বাসযোগ্য ও আদর্শ নগরীতে রূপান্তর করা সম্ভব। তাই উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য  মনিরুল হক চৌধুরী এমপি এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন এমপি

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক 
ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, জেলা প্রশাসক মিজ রোজী আক্তার  পুলিশ সুপার  মো. আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমের সফলতা কামনা করেন এবং পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় চালুর মধ্য দিয়ে জেলার পরিকল্পিত নগর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com