শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:০৯ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
ধর্মপাশায়, ৪ নং জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাফিজ মুহা. রইছ উদ্দিন
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
Published : Sunday, 5 July, 2026
ধর্মপাশায়, ৪ নং জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাফিজ মুহা. রইছ উদ্দিন

ধর্মপাশায়, ৪ নং জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাফিজ মুহা. রইছ উদ্দিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৪নং জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয়তাবাদী ওলামাদল ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক হাফিজ মুহাঃ রইছ উদ্দিন।


তিনি উপজেলার বাদে হরিপুর গ্রামের কৃতী সন্তান। তাঁর পিতা মোঃ আয়নাল হক। দীর্ঘদিন ধরে তিনি ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাংগঠনিক দক্ষতা, সততা, দায়িত্বশীলতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি এলাকায় একজন সুপরিচিত মুখ হিসেবে পরিচিত।


চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তিনি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর লক্ষ্য হবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমকে আরও গতিশীল করা।


স্থানীয়দের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সুখ-দুঃখে পাশে থাকা এবং জনসেবার মানসিকতার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


হাফিজ মুহাঃ রইছ উদ্দিন বলেন, "আমি ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে ৪নং জয়শ্রী ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।"


স্থানীয়দের প্রত্যাশা, সৎ নেতৃত্ব, জনসম্পৃক্ততা এবং উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে হাফিজ মুহাঃ রইছ উদ্দিন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুরুত্বপূর্ণ একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভূমিকা রাখবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com