| শিরোনাম |
|
ভৈরবে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ব্রাজিল ৩-২ গোলে জয়ী
নিজস্ব প্রতিবেদক : সিদ্দিকুর রহমান,স্টাফ রিপোর্টার,ভৈরব:
|
|
ভৈরবে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ব্রাজিল ৩-২ গোলে জয়ী ![]() ভৈরবে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ব্রাজিল ৩-২ গোলে জয়ী ভৈরবে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ভৈরব পেশাজীবী ফুটবল টিমের সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার এই রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল দল। শনিবার (৪ জুলাই) বিকেলে ভৈরব স্টেডিয়ামে পোলার আইসক্রিমের সৌজন্যে এই জমকালো ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাটিকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমী ও খেলোয়াড়দের পরিবারের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। খেলার প্রথমার্ধে উভয় দলই দুর্দান্ত ফুটবল উপহার দেয়। আক্রমণ ও পাল্টা-আক্রমণে ম্যাচ জমে উঠলেও হাফটাইমের আগ মুহূর্ত পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টে যায় খেলার দৃশ্যপট। হাফটাইম শেষ হওয়ার ঠিক ৫ মিনিট পরেই (খেলার ৫০ মিনিটে) ব্রাজিল শিবিরে প্রথম আঘাত হানে আর্জেন্টিনা। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই খেলার ৫২তম মিনিটে চমৎকার এক আক্রমণে দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয় দলটির স্ট্রাইকাররা। ২ গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ব্রাজিল দল। ম্যাচের ৬০তম মিনিটে গোল শোধ করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে তারা। এর ঠিক সাত মিনিট পর (৬৭ মিনিটে) আরেকটি দর্শনীয় গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরায় ব্রাজিল। সমতায় ফেরার পর ব্রাজিলের আক্রমণের ধার আরও বেড়ে যায়। খেলার ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত তৃতীয় গোলটি পেয়ে যায় ব্রাজিল। ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর রক্ষণভাগকে আরও শক্তিশালী করে তোলে তারা। শেষ মুহূর্তে আর্জেন্টিনা গোল শোধের আপ্রাণ চেষ্টা করলেও ব্রাজিলের শক্ত ডিফেন্স ভা ঙতে পারেনি। অবশেষে ৯০ মিনিটের খেলা শেষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচের শেষ অংশে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং ঝুম বৃষ্টি শুরু হয়। কাদা-পানিতে মাঠ সয়লাব হয়ে গেলেও বৈরি আবহাওয়ার কাছে হার মানেনি খেলোয়াড়রাক্ত এক্স। বৃষ্টিতে খেলা এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। বরং বৃষ্টির মাঝে ফুটবলারদের লড়াই মাঠের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয় এবং গ্যালারিতে থাকা দর্শক ও খেলোয়াড়দের পরিবারবর্গ আরও বেশি আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে খেলাটি উপভোগ করেন। ম্যাচটিতে ধারাভাষ্যকারের ভূমিকায় থেকে দর্শকদের পুরো সময় মাতিয়ে রাখেন শিমুলকান্দি কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন আহাম্মদ। খেলাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পাহাড় মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন এবং শিমুলকান্দি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান। গ্রীষ্মের এই ফুটবল উৎসবকে আরও আনন্দময় করতে পৃষ্ঠপোষকতায় ছিল দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড 'পোলার আইসক্রিম'। পুরো আয়োজনটির সার্বিক তথ্য বিশ্লেষণ ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন পোলার আইসক্রিম ঢাকা সাউথ-এর রিজিওনাল ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম এবং ভৈরব এরিয়া ম্যানেজার মোঃ আশরাফুল কবীর। ভৈরব সদরের পোলার আইসক্রিম পরিবেশক মোঃ গরীব হোসেন ও আমজাদ রাজার যৌথ ও চমৎকার ব্যবস্থাপনায় খেলাটি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলোয়াড়রা তাদের সপরিবারে এই আনন্দঘন মুহূর্ত ও পোলার আইসক্রিমের আয়োজন উপভোগ করেন। |