শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:২৩ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করছে গোবিপ্রবি
আলী হাসান রিয়ন, গোবিপ্রবি প্রতিনিধি:
Published : Saturday, 4 July, 2026
প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করছে গোবিপ্রবি

প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করছে গোবিপ্রবি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। এর ফলে সনাতন ব্যাংকিং পদ্ধতির পরিবর্তে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার আওতায় আসছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া।

রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ইউসিবি (UCB) ব্যাংক পিএলসি’র ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করতে আগামী ৫ জুলাই ২০২৫ (রবিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ইউসিবি ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রম ও সেবা গ্রহণ প্রক্রিয়া নিয়ে একটি পরিচিতিমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হলের প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তর প্রধানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নতুন হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, রঙিন ছবি ও ব্যক্তিগত তথ্য সঙ্গে আনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের ফলে ভর্তি ফি জমা দেওয়া ও সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রম আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ব্যাংকে দীর্ঘ সময় অপেক্ষা ও অন্যান্য ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com