শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:৩২ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
জুলাই সনদ নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনায়ঃ মামুনুল হক
রোবেল আহমেদ তানভীর, কুমিল্লা প্রতিনিধি
Published : Saturday, 4 July, 2026
জুলাই সনদ নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনায়ঃ মামুনুল হক

জুলাই সনদ নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনায়ঃ মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করে বলেছেন, চব্বিশের গণ-বিপ্লবের পর দেশে একটি নতুন বিএনপিকে দেখা যাচ্ছে, যারা বিপ্লবের সুবিধাভোগী হয়েও সেই বিপ্লবের চেতনার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর ও পূর্ব জেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ধারার সঙ্গে ভিন্নমত প্রকাশ করে বিএনপি ‘জুলাই সনদ’কে তামাশায় পরিণত করার চেষ্টা করেছে। দীর্ঘ নয় মাস পর সনদটি চূড়ান্ত হলেও বিএনপির আপত্তির কারণে গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাব মূল সনদে স্থান পায়নি; সেগুলো ‘নোট অব ডিসেন্ট’-এ অন্তর্ভুক্ত হয়েছে। তিনি দাবি করেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্য থাকলেও কেবল একটি দলই সনদের প্রায় সব ধারা-উপধারার বিষয়ে আপত্তি জানিয়েছে।

তিনি আরও বলেন, “তারা ২০০৬ সালের মতো একটি পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, যাতে দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার মতো আর কোনো শক্তি না থাকে। আমরা যখন এসব বিষয় জনগণের সামনে তুলে ধরছি, তখন আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। জনগণের পক্ষে আমাদের অবস্থানকে দুর্বল করার যে ষড়যন্ত্র চলছে, তা সফল হবে না। জনগণই এসব অপচেষ্টা প্রতিহত করবে।”

কুমিল্লা পূর্ব জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ মুন্সী, সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, দেবিদ্বার উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি, কুমিল্লা সিটি করপোরেশনে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ নাবিদ নওরুজ শাহ।

সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com