বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:০৫ পিএম
শিরোনাম তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’       তদন্তে অনিয়ম প্রমাণিত হলেও পীরগঞ্জে রহস্যজনক কারণে স্বপদে বহাল অধ্যক্ষ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা      
পিরোজপুরে ৪৩ রাউন্ড গুলিসহ ইতালির তৈরি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার তিন
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
Published : Friday, 3 July, 2026
পিরোজপুরে ৪৩ রাউন্ড গুলিসহ ইতালির তৈরি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার তিন

পিরোজপুরে ৪৩ রাউন্ড গুলিসহ ইতালির তৈরি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার তিন

পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে ইতালির তৈরি একটি Pietro Beretta 7.65 পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ তথ্য জানান।
পুলিশের ভাষ্যমতে, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রথমে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে মোঃ হাসান ওরফে মেহেদী হাসান (২৭) এবং আল-আমিন শেখ (২৬)-কে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় আলী হোসেনের (৪০) বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে শুক্রবার (৩ জুলাই) সকাল ৬ টায় ইতালিতে তৈরি একটি Pietro Beretta 7.65 পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আলী হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল। অপরাধ দমনে পিরোজপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com