বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:৩৬ পিএম
শিরোনাম ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’      
সুনামগঞ্জে হাওর, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় হাওর উন্নয়ন ভাবনা
জিয়াউর রহমানঃসুনামগঞ্জ জেলা প্রতিনিধ
Published : Thursday, 2 July, 2026
সুনামগঞ্জে হাওর, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় হাওর উন্নয়ন ভাবনা

সুনামগঞ্জে হাওর, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় হাওর উন্নয়ন ভাবনা

সুনামগঞ্জের হাওর, নদী, খাল, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ শীর্ষক 'হাওর উন্নয়ন ভাবনা' অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২জুলাই) বেলা ১১ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা  জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও এসভিডিএস এর নির্বাহী পরিচালক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন অ্যালায়েন্স ফর গ্র্যাসরুটস আপরাইজিং ফর নেচার (AGUN)-এর প্রতিনিধি শহীদুল ইসলাম রেদুয়ান।

আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন্দু সেন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান এবং পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নদী-খালের স্বাভাবিক প্রবাহ রক্ষা, জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

পরামর্শ ও প্রস্তাবনা উপস্থাপন করেন পরিবেশ রক্ষা আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, 
হাওর ও নদী রক্ষা আন্দোলনের সহ- সভাপতি ওবায়দুল মুন্সী,
সমাজকর্মী নেজাবুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাঈদ, জেলা কমিটির অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, বাপা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক গণকণ্ঠ জিয়াউর রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের কর্ণবাবু দাস, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, অধিকারের সমন্বয়ক আমিনুল ইসলাম, হাওর ও নদী রক্ষা আন্দোলন জেলা কমিটির দপ্তর সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক আকিব জাবেদ, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভানেত্রী তৃঞ্চা আক্তার রুশনা, আলোকিত মানবিক সংগঠনের সভাপতি শাহরিয়ার হক নাবিল, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের শবনম দ্দোজা জ্যোতি, সমাজকর্মী মুছিহুর রহমান, দোয়ারাবাজার দৌলতপুর বন্ধন যুব সংগঠনের সভাপতি মোফাজ্জল হাসান, রেড ক্রিসেন্ট জেলা কমিটির শাহাজান সিদ্দিক, এবং হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আহমদ উসমানসহ বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com