শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:৪৬ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
সুন্দরগঞ্জে বামনডাঙ্গা সরকারপাড়া আল-হিকমাহ মসজিদ একাডেমি দাখিল মাদ্রাসায় ডিজি প্রতিনিধির স্বাক্ষর জাল ও ভুয়া নিয়োগ বোর্ড গঠন করায় সুপারের এমপিও স্থগিত
মোঃ নুরুন্নবী মিয়া,উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
Published : Tuesday, 30 June, 2026
সুন্দরগঞ্জে বামনডাঙ্গা সরকারপাড়া আল-হিকমাহ মসজিদ একাডেমি দাখিল মাদ্রাসায় ডিজি প্রতিনিধির স্বাক্ষর জাল ও ভুয়া নিয়োগ বোর্ড গঠন করায় সুপারের এমপিও স্থগিত

সুন্দরগঞ্জে বামনডাঙ্গা সরকারপাড়া আল-হিকমাহ মসজিদ একাডেমি দাখিল মাদ্রাসায় ডিজি প্রতিনিধির স্বাক্ষর জাল ও ভুয়া নিয়োগ বোর্ড গঠন করায় সুপারের এমপিও স্থগিত

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা সরকারপাড়া আল-হিকমাহ মসজিদ একাডেমি দাখিল মাদ্রাসায় ডিজি প্রতিনিধি চিঠির স্বাক্ষর জাল এবং ডিজির ভুয়া নিয়োগ বোর্ড  গঠন করে ল্যাব সহকারী নিয়োগ দেয়ার অপরাধে মাদ্রাসার সুপারের এমপিও স্থগিত করা হয়। 

মাদ্রাসা থেকে ল্যাব সহকারী পদে মো. সুমন মিয়ার নতুন এমপিওভুক্তির আবেদন জুন মাসে পাঠানো হয়।ওই আবেদনের সঙ্গে মহাপরিচালকের প্রতিনিধির নামে জাল চিঠি সহ অন্যান্য কাগজপত্র ভুয়া বলে এমপিও বাছাই ও অনুমোদন কমিটি শনাক্ত করেন। এ ঘটনায় এমপিও হারাচ্ছেন আল হিকমাহ মাদ্রাসার সুপার আবু শাহাদাৎ মোঃ জাহাঙ্গীর আলম।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির জাল চিঠি তৈরি করা,ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে ফল শীট তৈরি করা এবং মহাপরিচালক ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির স্বাক্ষর জাল করে অবৈধভাবে মোঃ সুমন মিয়ার নতুন এমপিওভুক্তির আবেদন পাঠানোয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ এর ১৮.১ (গ) ও (৩) অনুচ্ছেদ অনুযায়ী সুপার আবু শাহাদাৎ মোঃ জাহাঙ্গীর আলম (ইনডেক্স নং-M0032787)এর বেতন ভাতা সাময়িক স্থগিত সহ কেন স্থায়ীভাবে বন্ধ করা হবেনা তা আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিতভাবে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সরেজমিন গিয়ে মাদ্রাসায় কোন ল্যাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।মাদ্রাসায় ২০২৬ ইং শিক্ষাবর্ষে প্রথম বিজ্ঞান বিভাগে ছাত্র ছাত্রী ভর্তি করা হয় বলে জানান সহ সুপার।সুপার আবু শাহাদাৎ মোঃ জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান যথাযথ নিয়ম অনুসরণ করে ল্যাব সহকারী নিয়োগ প্রদান করা হয়।ল্যাবের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আপাতত ল্যাব নেই করা হবে।ভুয়া নিয়োগ বোর্ড ও স্বাক্ষর জাল বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমার মাদ্রাসায় এমন কোন ঘটনা ঘটেনি। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা রেখে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে মাদ্রাসা সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো.নজরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com