| শিরোনাম |
|
আখাউড়ায় মায়ের সঙ্গে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা
ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন,
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।
|
![]() আখাউড়ায় মায়ের সঙ্গে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা সোমবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে আখাউড়া পৌরসভার রাধানগর মুন্সিবাড়ি এলাকার নিজ বাসা থেকে তার ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা। নিহত তানিশা আক্তার ওই এলাকার দেলোয়ার হোসেন লিটন ও নারগিস আক্তারের মেয়ে। তিনি আখাউড়া গঙ্গাসাগর ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির (প্রথম বর্ষ) ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মোবাইল ফোন দেখা নিয়ে তানিশার সঙ্গে তার মা নারগিস আক্তারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তানিশা নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আখাউড়া থানার এসআই (নিঃ) মঞ্জুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করেই ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। |