শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:০৪ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ৩৯ কোটি ৮৩ লাখ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
Published : Monday, 29 June, 2026
ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের  বাজেট ৩৯ কোটি ৮৩ লাখ

ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ৩৯ কোটি ৮৩ লাখ

ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। রোববার জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদন করা হয়। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, ময়মনসিংহ সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রাজু আহমেদ,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন.এম আব্দুল্লাহ আল মামুন, ঈশ্বরগঞ্জ,উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ, হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসেন, ময়মনসিংহ এলজিইডি সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম,  জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান, হিসাবরক্ষক মাহমুদুর রহমান তসলীম,  উপস্থিত ছিলেন । 

সভায় বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “২০২৬-২০২৭ অর্থবছরের এই বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং টেকসই অগ্রগতির একটি সুপরিকল্পিত রূপরেখা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।”

তিনি বলেন, “প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে প্রতিটি উন্নয়ন প্রকল্প সময়মতো এবং মানসম্মতভাবে বাস্তবায়ন করা হবে। ময়মনসিংহের সম্ভাবনাকে কাজে লাগাতে জেলা পরিষদকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “গ্রামীণ অবকাঠামো , শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সহযোগিতা, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সংস্কৃতির বিকাশে জেলা পরিষদ আরও কার্যকর ভূমিকা পালন করবে। নতুন প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলার উন্নয়ন আরও বেগবান হবে এবং জনগণ এর সুফল ভোগ করবে।”

তিনি বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পরিকল্পনা প্রণয়ন কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সভায় উপস্থিত কর্মকর্তারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, অনুমোদিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সরকারের সক্ষমতা আরও সুদৃঢ় হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com