বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:২৩ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
আইআইইউসি এটিএম বুথের ১৭ লাখ টাকা চুরি
কামরুল ইসলাম (চট্টগ্রাম)
Published : Monday, 29 June, 2026
আইআইইউসি এটিএম বুথের ১৭ লাখ টাকা চুরি
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইআইইউসি) সংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনার মূলহোতা নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী (৫৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর জেলা থেকে তাকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা।

পুলিশ জানায়, গত ২৪ জুন দুপুরে আইআইইউসি ফি কালেকশন এটিএম বুথের কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বাইরে গেলে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথের ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে আসামির অবস্থান শনাক্ত করে। গ্রেফতার এড়াতে আসামি কক্সবাজার ও পরবর্তীতে রংপুরে আত্মগোপন করেছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল রংপুরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আইয়ুব আলীর স্থায়ী বাড়ি কক্সবাজার সদরের বৈদ্যেরঘোনা এলাকায়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা (নং-৫৬) দায়ের করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com