| শিরোনাম |
|
তাড়াশে ১০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ২
মোঃ রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার, তাড়াশ সিরাজগঞ্জ
|
![]() তাড়াশে ১০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ২ গতকাল( ২৮ জুন) রোববার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ থানাধীন চরহামকুড়িয়া এলাকায় অভিযানটি পরিচালনা করে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার গলগন্ডা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (১৯)। র্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ ওই দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপের মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। মেজর তাবরীজ তাজওয়ার শরীফ আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র্যাব-১২-এর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। |