শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:৪৩ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
গাজীপুরের কোনাবাড়ী কড্ডা ব্রিজে অসামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ঘুষের প্রস্তাব
মোঃ আবু সিয়াম স্টাফ রিপোর্টার
Published : Monday, 29 June, 2026
গাজীপুরের কোনাবাড়ী কড্ডা ব্রিজে অসামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ঘুষের প্রস্তাব

গাজীপুরের কোনাবাড়ী কড্ডা ব্রিজে অসামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ঘুষের প্রস্তাব

গাজীপুরের কোনাবাড়ী কড্ডা ব্রিজ এলাকায় প্রকাশ্যে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে “গাজীপুরের কোনাবাড়ী কড্ডা ব্রিজে প্রকাশ্যে দেহব্যবসা” শিরোনামে গণকণ্ঠে সংবাদ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সংবাদ প্রকাশের পর সাংবাদিক মোঃ আবু সিয়ামকে ভিডিও প্রতিবেদনটি সরিয়ে ফেলার জন্য চাপ ও ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন শনিবার রাত প্রায় ৯টার দিকে সাংবাদিক মোঃ আবু সিয়ামের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। পরিচয় জানতে চাইলে কলকারী নিজেকে গাজীপুরের কোনাবাড়ী কড্ডা ব্রিজ এলাকার হিজড়া সম্প্রদায়ের গুরুমা টাপুর ওরফে মৌসুমি বলে পরিচয় দেন।

কলের একপর্যায়ে তিনি প্রকাশিত ভিডিও সংবাদের কারণে তাদের সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি করে ভিডিওটি যেকোনো মূল্যে মুছে ফেলার অনুরোধ জানান। অভিযোগ রয়েছে, ভিডিও অপসারণের বিনিময়ে সাংবাদিককে ঘুষের প্রস্তাবও দেওয়া হয়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনাবাড়ী কড্ডা ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অসামাজিক কর্মকাণ্ড চলে আসলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। এতে স্থানীয়দের পাশাপাশি পথচারী ও তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা দাবি করেন।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থে এবং সামাজিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধের উদ্যোগ নিক। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীন ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিত করে অভিযোগগুলোরও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন সচেতন মহল


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com