বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:২৪ পিএম
শিরোনাম ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’      
সলঙ্গায় চাঁদা দাবীতে ব্যর্থ হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের চেষ্টার অভিযোগ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার তাড়াশ সিরাজগঞ্জ।
Published : Monday, 29 June, 2026
সলঙ্গায় চাঁদা দাবীতে ব্যর্থ হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের চেষ্টার অভিযোগ

সলঙ্গায় চাঁদা দাবীতে ব্যর্থ হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধ চাঁদা দাবী করে তা আদায়ে ব্যর্থ হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,লুটপাটের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়,সলঙ্গা বাজার সংলগ্ন বড়গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে রাজু মধ্যপাড়া ভরমোহনী মৌজায় নিজ নামে ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। অভিযোগে বলা হয়েছে,প্রতিবেশী মেজবাহ ও তার সহযোগীরা ব্যবসা প্রতিষ্ঠানে এসে অবৈধভাবে চাঁদা দাবী করেন। চাহিদামতো চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক দোকানে প্রবেশ করে মালামাল লুটপাটের চেষ্টা চালান।
একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রশিদের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে মারধর করেন। ভুক্তভোগীদের দাবী, হামলার সময় তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে সলঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগীরা জানান,রবিবার সকালে অভিযুক্তদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com