শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:১১ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর ৯ বছরের সংসার
বিনোদন ডেস্ক
Published : Sunday, 28 June, 2026
ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর ৯ বছরের সংসার
দীর্ঘদিনের প্রেম, এরপর জাঁকজমকপূর্ণ বিয়ে। ভারতের টেলিভিশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা ও অভিনেতা গৌরব খান্না।

তবে নয় বছরের সেই দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন তারা। অবশেষে বিচ্ছেদের খবর নিজেই নিশ্চিত করেছেন আকাঙ্ক্ষা।
নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন অভিনেত্রী। 

একটি গোপন তথ্য জানাতে বলা হলে তিনি বলেন, ‘আমি এবং গৌরব ডিভোর্স নিচ্ছি।

গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি। বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।’
তবে সম্পর্কের ইতি টানলেও তাদের মধ্যে কোনো তিক্ততা নেই বলে জানান আকাঙ্ক্ষা।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খারাপ নয়।

এখনও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। কিন্তু আমরা বুঝেছি, জীবন নিয়ে আমাদের ভবিষ্যৎ ভাবনা এক নয়। তাই সঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য উপযুক্ত নই।’
২০১৬ সালের ২৪ নভেম্বর উত্তর প্রদেশের কানপুরে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা। বিয়ের পর দীর্ঘদিন টেলিভিশন অঙ্গনের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তারা।

বিভিন্ন সময় একে অপরের কাজ ও ক্যারিয়ারে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছেন এই তারকা জুটি।
তাদের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। ‘বিগ বস’-এর ১৯তম আসরে অংশ নিয়ে গৌরব খান্না জানিয়েছিলেন, সন্তান নেওয়ার বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি সন্তান চাইলেও আকাঙ্ক্ষা মা হতে আগ্রহী নন। ভালোবাসার বিয়ে হওয়ায় স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানিয়েছিলেন।

যদিও চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন আকাঙ্ক্ষা। সে সময় টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাদের দাম্পত্যে কোনো সমস্যা নেই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

একই সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন অভিনেত্রী। আকাঙ্ক্ষার ভাষায়, ‘আমি নিজেকে মা হিসেবে কল্পনা করি না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ জন্য কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।’

এদিকে বর্তমানে নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন আকাঙ্ক্ষা চামোলা। এই আসরে তার সঙ্গে রয়েছেন রাম কাপুর, শিবাঙ্গী জোশী, সুনিতা আহুজা, ধীরাজ ধোপার, হর্ষদ চোপড়া, রিয়াজ আলি, সুফি মতিওয়ালাসহ আরও অনেক তারকা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com