বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:৫৯ পিএম
শিরোনাম ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’      
ভেনেজুয়েলার ভূমিকম্প
৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Sunday, 28 June, 2026
৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। এর প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয় তার মাকেও।

দেশটির রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরাতে শুক্রবার (২৬ জুন) গভীর রাতে এই অলৌকিক ঘটনা ঘটে।

শনিবার (২৭ জুন) বার্তা সংস্থা এএফপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাতে এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, লা গুয়াইরা শহরে ধসে পড়া একটি কংক্রিটের স্তূপের ওপর ফ্লাডলাইটের আলো জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন উদ্ধারকারীরা। গভীর রাতে যখন তারা ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত অবস্থায় ওই ছোট্ট শিশুকে বের করে আনেন, তখন সেখানে উপস্থিত সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় এবং তারা হাততালি দিয়ে ওঠেন।

ভিডিওতে দেখা যায়, কাঁথার মতো একটি কাপড়ে মোড়ানো শিশুটিকে উদ্ধারকারীরা অত্যন্ত সাবধানে একজনের হাত থেকে অন্যজনের হাতে পার করছেন এবং পরে টিস্যু দিয়ে তার শরীর আলতো করে পরিষ্কার করে দিচ্ছেন। আন্দ্রেয়িনা কুইন্তেরো নামের এক স্থানীয় বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রথম প্রকাশ করেন।

তিনি জানান, উদ্ধার হওয়া এই শিশুর বয়স মাত্র ১৮ দিন। প্রায় ৩২ ঘণ্টা অন্ধকূপ ও ধুলাবালুর মধ্যে আটকে থাকার পরও অলৌকিকভাবে শিশুটি বেঁচে ছিল এবং বড় ধরনের কোনো আঘাত পায়নি। শিশুটিকে উদ্ধারের ঠিক এক ঘণ্টা পর তার মাকেও একই ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

পরে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, উদ্ধার হওয়া মা হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন রয়েছেন। সেখানে দায়িত্বরত এক চিকিৎসক ওই মাকে আশ্বস্ত করে বলছেন, তার সন্তান সম্পূর্ণ সুস্থ আছে এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই চিকিৎসক আরও জানান, ভূমিকম্পের সময় মা নিজের শরীর অথবা অন্য কোনো শক্ত বস্তু দিয়ে সন্তানকে ঢেকে রেখেছিলেন, যার কারণে ওপর থেকে ভারী কংক্রিট বা পাথর পড়ার পরও শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়। মূলত মায়ের আত্মত্যাগের কারণেই শিশুটির প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, গত বুধবার রাতে ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে কয়েক হাজার হাজার মানুষ। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com