| শিরোনাম |
|
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে ১ থেকে ১৫ জুলাই জেলা শহরগুলোতে সেমিনার; ২৩,২৪,২৫ চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন। জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ ও ৫ আগস্ট সারাদেশে জেলা, উপজেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল। সংবাদ সম্মেলন হামিদুর রহমান আযাদ বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার এক দলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার সব ব্যবস্থা করেছে বিএনপি। ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিটর বসিয়ে বিচার বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছে। দেশের শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার ভূলুণ্ঠিত করেছে তারা। |