শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:৪৬ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
রান্না ও ঘর গোছানো শুধু মেয়েদের দায়িত্ব নয় : প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক:
Published : Thursday, 25 June, 2026

রান্না ও ঘর গোছানো শুধু মেয়েদের দায়িত্ব নয় : প্রিয়াঙ্কাঘরের কাজকর্ম কেবল নারীদের দায়িত্ব—এই প্রচলিত সামাজিক ধারণার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিখ্যাত ‘কান লায়ন্স’ উৎসবে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, রান্না করা বা ঘর পরিষ্কার করা কোনো নির্দিষ্ট লিঙ্গের কাজ নয়, বরং এগুলো প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সাধারণ জীবন দক্ষতা।

প্রিয়াঙ্কা চোপড়া জানান, এখনো অনেক পরিবারে ঘরের দৈনন্দিন কাজগুলোকে মূলত নারীর কাজ হিসেবেই দেখা হয়, যা মোটেও ঠিক নয়। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, পরিষ্কার করা এবং রান্না করা শুধু মেয়েদের কাজ নয়। এগুলো প্রাপ্তবয়স্কদের সাধারণ দায়িত্ব। 

একই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বিশ্বজুড়ে সিনেমার বিবর্তন নিয়ে কথা বলেন।

হলিউডের হরর ছবি ‘অবসেশন’ -এর সাফল্যের উদাহরণ দিয়ে তিনি জানান, প্রযুক্তির অগ্রগতির কারণে এখন চলচ্চিত্র নির্মাণ অনেক সহজলভ্য হয়েছে। তিনি বলেন, আগে এই ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব কঠিন ছিল। কিন্তু এখন কারো মাথায় কোনো ভালো আইডিয়া থাকলে তিনি তা শুট করে ইউটিউবে আপলোড করতে পারেন, যা পরে একটি বড় সিনেমা হয়ে উঠতে পারে। বিনোদন জগতে থাকার জন্য বর্তমান সময়কে অন্যতম সেরা সময় বলে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ আট বছর পর ভারতীয় সিনেমায় বড় ধরনের প্রত্যাবর্তন করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। ‘বাহুবলী’ ও ‘আরআরআর’ খ্যাত জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলির পরিচালনায় সর্বভারতীয় চলচ্চিত্র ‘বারাণসী’তে অভিনয় করবেন তিনি। এই মেগা প্রজেক্টে তার সঙ্গে আরও থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। প্রায় ১,০০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে, যা ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র : এনডিটিভি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com