শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:১৬ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্ট তাড়াশ; সিরাজগঞ্জ।
Published : Saturday, 13 June, 2026
তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি জিআর (গ্রাটুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় অর্থের চেক বিতরণ করা হয়েছে।

 শনিবার দুপুরে  উপজেলা প্রশাসনের উদ্যোগে তাড়াশ উপজেলার জলিল নগর উচ্চ বিদ্যালয় মাঠে  তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার  নুসরাত জাহানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ আসনের মাননীয় জাতীয়  সংসদ সদস্য ভিপি আয়নুল হক । তিনি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উন্নয়ন স্বচ্ছ ও জবাবদিহিতের মাধ্যমে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন আমার সংসদীয় এলাকা থেকে মাদক নির্মূল করা হবে। এবং মাদকের বিরুদ্ধে সমাজে সকলকে সচেতন হতে হবে। তবে মাদক নির্মূল  করা সম্ভব। অভিভাবকদের তিনি বলেন ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে তারা যেন কোন মাদকের সাথে জড়িত না হয়

এ সময় বিশেষ  অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল,  সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদিন মাহবুব পৌর বিএনপি সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক ও বিএনপি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এছাড়া ,জলিল নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  মোছা  জিয়াসমিনয়ারা পারভীন  শিল্পী। তিনি তার বিদ্যালয় এর উন্নয়নের জন্য এমপি মহোদয় কে আহবান করেন।

তাড়াশ উপজেলার ৫নং নওগাঁ  ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বরাদ্দকৃত টাকার চেক তুলে দেওয়া হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সুযোগ্য  উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান নিরলসভাবে কাজ করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com