বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:১১ পিএম
শিরোনাম তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’       তদন্তে অনিয়ম প্রমাণিত হলেও পীরগঞ্জে রহস্যজনক কারণে স্বপদে বহাল অধ্যক্ষ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা      
নাঈমকে হেনস্তার ঘটনায় যা বলছে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক:
Published : Saturday, 13 June, 2026
নাঈমকে হেনস্তার ঘটনায় যা বলছে বিসিবি

নাঈমকে হেনস্তার ঘটনায় যা বলছে বিসিবি

ক্রিকেটারদের মর্যাদা ও অধিকার রক্ষায় শক্ত অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে গতকাল (শুক্রবার) রাতে চট্টগ্রামে স্পিনার নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় নিবিড়ভাবে অগ্রগতি পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে। 

আজ (শনিবার) সকালে দেওয়া এক বিবৃতিতে বিসিবি বলছে, ‘নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। একইসঙ্গে সুষ্ঠু তদন্তের দাবি বোর্ডের। শুক্রবার রাতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের হাতে ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

‘একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণ অত্যন্ত দুঃখজনক। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং মনে করে এ ধরনের ঘটনার দ্রুত ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। বোর্ড আশা করছে, ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

২৬ বছর বয়সী এই স্পিনারের সঙ্গে যোগাযোগ রয়েছে জানিয়ে বিসিবি বলছে, ‘ঘটনাটি জানার পর থেকেই বোর্ড নাঈম ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ও তাদের খোঁজখবর নিচ্ছে। একইসঙ্গে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। বিষয়টির সুষ্ঠু সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গেও বোর্ড নিবিড়ভাবে কাজ করার পাশাপাশি বোর্ড পুনর্ব্যক্ত করেছে যে, তাদের সব ক্রিকেটারের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় তারা বদ্ধপরিকর এবং এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।’

প্রসঙ্গত, প্রিমিয়ার লিগ খেলে গতকাল ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর নেমে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন নাঈম। যাত্রাপথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে গাড়ি থেকে নামিয়ে ডিবি পরিচয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো ও মারধরের ওই ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। পরিচয় দেওয়ার পরেও সেই হেনস্তা থেকে রেহাই পাননি নাঈম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com