শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:১২ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার
জিয়াউর রহমানঃসুনামগঞ্জ জেলা প্রতিনিধি
Published : Thursday, 11 June, 2026


র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধারর‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিবোধে ব্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন রসুলপুর এলাকার রসুলগঞ্জ দাখিল মাদ্রাসার ছাত্রী। ভিকটিম মাদ্রাসায় আসা যাওয়ার সময় ০১নং বিবাদী রেদুয়ান আহমদ ভিকটিমকে বিভিন্ন সময় উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। ভিকটিমের মাতা উক্ত বিষয়ে বিযানীয় মাতায় নিকট বিচারপ্রার্থী হলে কোন বিচার না করে উল্টো ভিকটিমের সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের বিয়ের বয়স না হওয়ায় উক্ত বিয়েতে রাজি না হওয়ার কারনে বিবাদী ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টায় লিপ্ত ছিল। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত ১৪/০৫/২০২৬ খ্রি. তারিখ ভিকটিম তার দাখিল পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষ করে অনুমান দুপুর ১৩.০০ ঘটিকার সময় জগন্নাথপুর থানাধীন ইকড়ছই মাদ্রাসার সামনে রাস্তার উপর পৌছামাত্র ০১নং ও ০২নং বিবাদীসহ অজ্ঞাতনামা ০২/০৩ জন পরস্পর যোগসাজসে সিএনজি যোগে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১০ জুন ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২১.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ওয়েজখালি এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মামলা নং- ০১, তারিখ- ০২ জুন ২০২৬, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্ঘাতন দমন আইন ২০০০। এর মূলে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি রেদুয়ান আহমদ (২৫), পিতা আবুল কালাম, সাং বাদে ঝিগলী, থানা- হাতক, জেলা- সুনামগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com