শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:৫২ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
খাজা ময়েনউদ্দিন চিশতি কুড়িগ্রাম প্রতিনিধি
Published : Thursday, 11 June, 2026
কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের  হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
কুড়িগ্রাম অঞ্চলে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও প্রতিবন্ধী জনগোষ্ঠী থেকে বাছাইকৃত মোট ৪৫ জন প্রান্তিক নারীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর চর শাখার ২০ জন, উলিপুর উপজেলার থেতরাই শাখার ১০ জন এবং চিলমারী উপজেলার অষ্টমীর চর শাখার ১৫ জন নারী অন্তর্ভুক্ত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে ২০টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। একইসঙ্গে হাঁস পালন, রোগ প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংশ্লিষ্ট এলাকার ব্যবস্থাপক (দাবি)। এ সময় উপস্থিত ছিলেন ডিএম (বিডিইউ), আঞ্চলিক সমন্বয়কারী, লিড জেনারেশন (এক্সটেনশন) কর্মকর্তা, কৃষি ও বীমা কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব কর্মকর্তা, ব্র্যাকের অন্যান্য স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। পাশাপাশি ডিম ও মাংসের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের টেকসই কর্মসংস্থানভিত্তিক কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com