শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:৩৪ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
Published : Thursday, 11 June, 2026
ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারকে (সেকমো) ডি.এ নাম্বার ও ম্যানুফ্যাকচারিং নাম্বার ছাড়া ওষুধ লেখায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জানা যায়, বহিঃবিভাগে ডিউটি করার সময় সরকারি বিধিনিষেধ থাকা সত্বেও সরকারি ব্যবস্থাপত্রে এসব ওষুধ লিখেছেন তারা। গত বুধবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী স্বাক্ষরিত নোটিশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের অবজ্ঞা, সরকারি চাকরি বিধির পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধের কথা বলা হয়েছে। সেইসাথে অভিযুক্ত সেকমো মফিজুর রহমান ও সাব্বির হোসাইনকে দুই দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। আরোও জানা যায়, একই সময়ে ২ জন মেডিক্যাল অফিসারকে একই বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। তাছাড়া ইতিমধ্যে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, অপচিকিৎসা ও সেকমোদের দৌরাত্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com