শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:৪০ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
নওগাঁর মান্দায় ইউপি সদস্য মোহাম্মদ আলী’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 11 June, 2026
নওগাঁর মান্দায় ইউপি সদস্য মোহাম্মদ আলী’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টারনওগাঁর মান্দা উপজেলার ৪নং মান্দা সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী শাহ্ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ জুন) দিবাগত রাত ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে আজ বৃহস্পতিবার (১১ জুন) মরহুমের নিজ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী শাহ্ বেশ কিছুদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় গত রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
এদিকে জনপ্রিয় এই জনপ্রতিনিধির আকস্মিক মৃত্যুতে মান্দা সদর ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে রাতেই মরহুমের বাড়িতে ও হাসপাতালে স্থানীয় বাসিন্দা এবং শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমান।
ইউপি সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “মোহাম্মদ আলী শাহ্ ছিলেন জনগণের একনিষ্ঠ সেবক। এলাকার উন্নয়নে ও সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর এই অকাল প্রস্থান মান্দা ইউনিয়নবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।” তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com