শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:৩৫ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
পূবালী ব্যাংক পিএলসি, হোমনা শাখার অধীনে কুমিল্লা অঞ্চলের সর্বপ্রথম "ইলেকট্রনিক ব্যাংকিং বুথ” উদ্বোধন
মো: দিদার হোসেন, প্রতিবেদক
Published : Tuesday, 9 June, 2026
পূবালী ব্যাংক পিএলসি, হোমনা শাখার অধীনে কুমিল্লা অঞ্চলের সর্বপ্রথম আজ ০৯/০৬/২০২৬খ্রি: রোজ মঙ্গলবার কুমিল্লা জেলার হোমনা উপজেলা ও পৌরসভায় পূবালী ব্যাংক পিএলসি, হোমনা শাখার আয়োজনে কুমিল্লা জোনের, পূবালী ব্যাংক পিএলসি এর সর্বপ্রথম "ইলেকট্রনিক ব্যাংকিং বুথ” সেবার উদ্বোধন হয়।

সেই সাথে "ক্যাশলেস হোমনা ক্যাম্পেইন" এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন পূবালী ব্যাংক পিএলসি কুমিল্লা অঞ্চলের সম্মানিত অঞ্চল প্রধান মো: মাইনুল ইসলাম। 

বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন রেহানা আক্তার মহোদয়, উপ মহা ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, প্রধান শাখা, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত হয়েছেন পূবালী ব্যাংক পিএলসি, চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা, কুমিল্লার সম্মানিত সহকারী মহাব্যবস্থাপক এ.কে.এম সাফিউল আলম মহোদয়। 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, হোমনা শাখার সম্মানিত ব্যবস্থাপক নাহিদ আক্তার মহোদয়। অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। ১ম পর্বে হোমনা শাখার থানা রোড ও আল-রশিদ প্লাজার সামনে থেকে "ক্যাশলেস হোমনা ব্যাংকিং ক্যাম্পেইন" ও "ইলেকট্রনিক ব্যাংকিং বুথ" সেবার শুভ উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী ব্যাংকের গ্রাহক, ব্যান্ডপার্টি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের নিয়ে শুরু হয়ে পৌরসভা মার্কেট ও পোষ্ট অফিসের মোড় ঘুরে আবার আল-রশিদ প্লাজার সামনে এসে শেষ হয়। 

এরপর ফিতা কেটে তিনদিন ব্যাপী ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি কুমিল্লা অঞ্চলের সম্মানিত অঞ্চল প্রধান জনাব মো: মাইনুল ইসলাম মহোদয়। এই পর্বের বক্তব্যে তিনি বলেন, " পূবালী ব্যাংকের সারা বাংলাদেশে বর্তমানে ৫১৮ টি শাখা ও ২৮০ টি উপশাখা রয়েছে। দেশের প্রথম সারির বানিজ্যিক ব্যাংক হিসেবে গ্রাহক সেবায় ও ব্যাংকের তারল্য বজায় রাখতে পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ সরকার প্রতি বছর বাংলাদেশী মুদ্রা ছাপা বাবদ প্রায় ২০ কোটি টাকা ব্যায় করে। যদি আমরা উন্নত বিশ্বের ন্যায় ক্যাশলেস লেনদেনে অভ্যস্থ হই; তাহলে সরকারের এই ছাপানো খরচটি বেচে যাবে এবং এই অর্থ উন্নয়নমূলক অন্য খাতে সরকার ব্যবহার করতে পারবে"। তাছাড়া এই পর্বে আরো বক্তব্য রাখেন জনাব রেহানা আক্তার মহোদয়, উপ মহা ব্যাবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, প্রধান শাখা, কুমিল্লা। 

বক্তব্য রাখেন, "পূবালী ব্যাংক পিএলসি, চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা, কুমিল্লার সম্মানিত সহকারী মহা ব্যাবস্থাপক জনাব এ.কে.এম সাফিউল আলম মহোদয়। সবশেষে প্রথম পর্বের সমাপনী বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি, হোমনা শাখার সম্মানিত ব্যাবস্থাপক নাহিদ আক্তার মহোদয়।

এরপর শুরু হয় আদর্শ স্কুল সংলগ্ন "ইলেকট্রনিক ব্যাংকিং বুথ" ও "ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন" এর দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এনামুল হক (দা.বা.)। এই পর্বে সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হোমনা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক  মো: লুতফর রহমান ও হোমনা শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব নাহিদ আক্তার মহোদয় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ব্যাংকের গ্রাহকবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 অনুষ্ঠানের উভয় অংশ সঞ্চালনা করেন ধারাভাষ্যকার কবি দেলোয়ার। এরপর দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা এনামুল হক (দা.বা.)। এরপর ফিতা কেটে "ইলেকট্রনিক ব্যাংকিং বুথ" কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি কুমিল্লা অঞ্চলের সম্মানিত অঞ্চল প্রধান মো: মাইনুল ইসলাম মহোদয়। এসময় জোর করতালির আওয়াজে আশেপাশের এলাকা আনন্দঘন হয়ে উঠে।

 "ইলেকট্রনিক ব্যাংকিং বুথ" এর সুবিধাগুলো হচ্ছে গ্রাহক নিজেই- ১) একাউন্ট ওপেনিং ও কার্ড সার্ভিস ২) লোনের আবেদন, ৩) বিল পেমেন্ট, ৪) মোবাইল রিচার্জ, ৫) যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার, ৬) BD টেক্স প্রদান, ৭) CRM, RTDM, KIOSK এই ডিভাইস গুলোর মাধ্যমে ব্যাংকিং সেবা।
 সবশেষে সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের উভয় অংশের সমাপ্তি ঘোষনা করেন পূবালী ব্যাংক পিএলসি, হোমনা শাখার সম্মানিত ব্যবস্থাপক নাহিদ আক্তার মহোদয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com