বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:০৯ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭
স্টাফ রিপোর্ট, নোয়াখালী :
Published : Sunday, 7 June, 2026
নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭
নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদলের কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ৭/৮জন আহত হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, ছাত্রদল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগ একটি ঝটিকা মিছিল বের করে। এর প্রতিবাদে শনিবার বিকেলে বাঁধেরহাট বাজারে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবি পৃথক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। 

কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে ফেরার পথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের বাড়ির পাশে পৌছলে উভয়ে মুখোমুখি হয়। এসময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মিদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার ঘোষণা দেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও চেয়ারম্যানের সমর্থকরা লাঠিশোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হন। এ সময় তারা ছাত্রদল ও দলের অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকদের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একই সময় তারা ছাত্রদলের ১ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দুটি ভাঙচুর করে। এতে শ্রমিকদল নেতা হৃদয়সহ অন্তত ৭ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের কিছু সশস্ত্র কর্মী সমর্থক শনিবার বিকেলে এওয়াজবলিয়াতে মিছিল করার চেষ্টা করে। খবর পেয়ে আমাদের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিমের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। পরবর্তীতে ছাত্রদল কর্মী সমর্থকগণ দাওয়া করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।

জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, চেয়ারম্যান সেলিমের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ আওয়ামীলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। হামলায় আমাদের অন্তত পাঁচ জন আহত হয়েছে। এ সময় আমাদের একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। খবর পেয়ে আমরা বাঁধেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে আহত নেতাকর্মিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।অনতিবিলম্বে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জোর দাবি জানাচ্ছি প্রশাসনের নিকট।

এই ঘটনায় রাতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনা জানতে শুধারান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে কল করলে ওসির দায়িত্বে থাকা কামরুল ইসলাম রোববার সকাল দশটায জানান, ওসি তৌহিদুল ইসলামকে ক্লোজ করা হয়েছে, এ দায়িত্বে এখন তিনি নিযুক্ত রয়েছেন। তবে গতকালের কালাদরাপের হামলার ঘটনা তিনি এখনো পুরোপুরি অবগত নয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com