বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:১৫ পিএম
শিরোনাম ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’      
লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩​
লালপুর (নাটোর) প্রতিনিধি:
Published : Sunday, 7 June, 2026
লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩​
নাটোরের লালপুরে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।​গত ৬ জুন  উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।​নিহত মুক্তার হোসেন উপজেলার গন্ডবিল গ্রামের মৃত আলিম আলীর ছেলে।​আহতরা হলেন— উধনপাড়া গ্রামের মশিউর রহমান মূসা হকের ছেলে সুমন হক (৩৫), আট্টিকা গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের মৃত বেলায়েতের ছেলে সুমন আলী (৪৫)।​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে কুষ্টিয়ার খোকসা থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার উধনপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারটি ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক মুক্তার হোসেনের মৃত্যু হয় এবং ভ্যানে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন।​দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।​পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।#মোঃআইয়ুব আলী#



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com