বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:৪৬ পিএম
শিরোনাম ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’      
গোপালগঞ্জে এক মাসেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত, হুমকির পর প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইল শিশুটির পরিবার
মাহফুজুর রহমান, টংগী প্রতিনিধি:
Published : Saturday, 6 June, 2026
গোপালগঞ্জে এক মাসেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত, হুমকির পর প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইল শিশুটির পরিবার
গোপালগঞ্জে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হলেও এক মাসেও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত শাকিল খান (১৯)। উল্টো অভিযুক্ত শাকিলের পরিবার বিত্তবান ও এলাকায় প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী শিশু ও তার মায়ের। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায় পরিবারটি। আর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

যে বয়সে হাতে থাকার কথা ছিল বই-খাতা আর চোখে থাকার কথা ছিল সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। সেই বয়সেই নির্মম পাশবিকতার শিকার হতে হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ভুক্তভোগী শিশুটি। এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে তার লেখাপড়া। এক মাস আগে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন শিশুটির মা। তবে মামলার একমাস পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ধর্ষণ মামলায় অভিযুক্ত শাকিল খান নামের ওই যুবক।

সদর উপজেলার প্রত্যন্ত গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে তিন সন্তান নিয়ে বসবাস করেন হতদরিদ্র ভূমিহীন পরিবারটি। তাদের বড় সন্তান বাড়ির পাশের একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ে। শিশুটির মা বাবা দুজনই একটি ইটভাটায় দিনমজুর হিসাবে কাজ করেন।

মামলা সূত্রে জানা যায়, শিশুটির বাবা মা বাড়ি না থাকায় গত ৪ মে দুপুরে অভিযুক্ত একই গ্রামের শাকিল খান (১৯) শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক টেনে হিচড়ে রাস্তার অপর পাশে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরে গত ৬ মে সদর থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।
এ ঘটনার পর থেকেই মামলা তুলে নিতে পরিবারের ওপর হুমকিধমকি আসছে বলে অভিযোগ করেন ধর্ষণের শিকার শিশুটি। শিশুটি জানায়, তাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। শিশুটি আক্ষেপ করে বলে, ‘আমি কি তার বিচার পাব না?’ এই ঘটনার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে শিশুটি।

মামলার বাদী শিশুটির মা বলেন, বিভিন্ন লোক দিয়ে আমাদেরকে ভয় ভীতি দেওয়া হচ্ছে। চরম আতঙ্কে দিন পার করছি। শাকিলের পরিবার এলাকায় প্রভাবশালী ও তাদের অনেক টাকা পয়সা আছে। আমরা কি তাদের সাথে কোনভাবে মামলায় লড়তে পারব? বিভিন্ন লোকের মাধ্যমে আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। অনেকে বলছে তাদের অনেক টাকা আছে। তোমরা তাদের কিছুই করতে পারবে না। একমাস পার হয়ে গেলেও এখনো পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারল না। আমি সরকারের কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

শাকিলের খোঁজে তার বাড়িতে গেলে প্রথমে তালাবদ্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পর আসেন তার মা রাশিদা বেগম। কথা বলতে রাজি না হলেও ‘আমি কিছু জানি না। ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না, শহরে গিয়েছিলাম।’ বলে মাগরিবের নামাজ পড়ার কথা বলে চলে যান।

অপরদিকে আসামি শাকিল খান পলাতক রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন। তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান জেলা পুলিশের এই পুলিশ কর্মকর্তা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com