শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:৫৯ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল
বুরহান খান, কিশোরগঞ্জ প্রতিনিধি
Published : Saturday, 6 June, 2026
যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল
কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের পুরানথানা ট্রাফিক পুলিশ মোড় থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরানথানা ট্রাফিক পুলিশ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা (মারুফ মিয়া)। এ সময় নেতাকর্মীরা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
সমাবেশে বক্তব্যকালে মারুফ আল মোস্তফা বলেন, “এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে। সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের নেতাদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সাইদুর রহমান (সহ-সভাপতি), খন্দকার আল আশরাফ মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক), মজিবর রহমান ভূঁইয়া সবুজ (সহ-সাধারণ সম্পাদক), আশরাফ জালাল খান মনন (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), অ্যাডভোকেট মর্তুজা কামাল মোস্তাক (আইন বিষয়ক সম্পাদক), অ্যাডভোকেট মাহবুব আলম আকতার (মানবাধিকার বিষয়ক সম্পাদক) এবং সালাহউদ্দিন আহমেদ শাহীন সদস্য।
 

বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতাদের দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে যুবদল আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে তাঁদের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com