শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:৪২ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
নওগাঁয় ডিসি-এসপি পরিচয়ে চাঁদাবাজি, ৩৮টি সিমসহ যুবক আটক
মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টার ঃ
Published : Thursday, 4 June, 2026
নওগাঁয় ডিসি-এসপি পরিচয়ে চাঁদাবাজি, ৩৮টি সিমসহ যুবক আটক
নওগাঁয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৩৮টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে বগুড়ার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নাঈম বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।
পুলিশ জানায়, গত ২৫ মে এক হোমিও ওষুধ ব্যবসায়ীকে ফোন করে পরিচয় গোপন রেখে একজন অজ্ঞাত ব্যক্তি বলেন, ‘আপনার ওষুধ সেবনে একটি শিশু মারা গেছে। পাঁচ লাখ টাকা না দিলে মামলা করা হবে।’ ভয় পেয়ে ওই ব্যবসায়ী ২০ হাজার ৩০০ টাকা নগদের মাধ্যমে পাঠান।
পরবর্তীতে গত ৩০ মে একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ-নগদ ব্যবসায়ীকে ফোন করেন। তিনি জানান, ওই ব্যবসায়ীর দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন হয়েছে এবং ৪০ হাজার টাকা না দিলে মামলা দেওয়া হবে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখা যৌথভাবে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নাঈমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে নাঈম দীর্ঘদিন ধরে ওসি, এসপি, ডিসি ও বড় রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com