শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:২৫ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
গাবতলীতে নদীর পানিতে ডুবে একজনের মৃত্যু
মুহাম্মাদ আবু মুসা
Published : Wednesday, 3 June, 2026

গাবতলীতে নদীর পানিতে
 ডুবে একজনের মৃত্যুবগুড়ার গাবতলীতে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৩) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩জুন/২৬) দুপুরে উপজেলার‎ দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামানিকের ছেলে। মেহেদী তার নানার বাড়ী উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামে বেড়াতে গিয়ে সঙ্গীদের সাথে স্থানীয় সুখদহ নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারনে মেহেদী হাসান নদীর পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় লোকজন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান এর সাথে কথা বললে তিনি জানান, নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান পানিতে ডুবে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com