শুক্রবার ১২ জুন ২০২৬ ০২:০৬:২০ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ সাংবাদিক জামিল পাভেলের জানাযা ও দাফন সম্পন্ন
ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Published : Wednesday, 3 June, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ সাংবাদিক জামিল পাভেলের জানাযা ও দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা ও অধুনালুপ্ত জাতীয় দৈনিক আজাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক এফ.এস. জামিল পাভেলের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


মঙ্গলবার (২ জুন) বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।


বুধবার (৩ জুন) জোহরের নামাজের পর উত্তর মৌড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম।


নামাজে জানাযায় সাংবাদিক সমাজের সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com