| শিরোনাম |
|
ঋতুপর্ণার অবিশ্বাস্য গোলে ম্যাচে ফিরলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
|
সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিরুদ্ধে অবিশ্বাস্য গোল করেছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার কিক থেকে দুর্দান্ত এক শর্টে সরাসরি নেপালের জালে বল পাঠান তিনি। তাতে প্রথমার্ধের খেলা শেষে দুই দলের স্কোর দাঁড়িয়েছে ১-১।এর আগে ম্যাচের ২৩ মিনিটে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে যায় নেপাল। কর্নার থেকে গোলটি করেছেন নেপালের গীতা রানা। |