শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:০২ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
১ মিলিয়ন বাজেটে ১০০ মিলিয়ন আয়! কী আছে এই সিনেমায়
বিনোদন ডেস্ক:
Published : Tuesday, 2 June, 2026
১ মিলিয়ন বাজেটে ১০০ মিলিয়ন আয়! কী আছে এই সিনেমায়
হলিউডে সাফল্যের জন্য সাধারণত বিশাল বাজেট ও তারকাখচিত কাস্টকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। তবে সেই ধারণা ভেঙে দিয়েছে মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটের হরর সিনেমা ‘অবসেশন’। ক্যারি বার্কার পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০৮ মিলিয়ন ডলারের বেশি, যা বাজেটের শতগুণেরও বেশি।

২৬ বছর বয়সী ইউটিউবার ক্যারি বার্কার ‘দ্যাটস আ ব্যাড আইডিয়া’ নামের একটি ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে নিজের পথচলা শুরু করেন। সেখানেই তিনি গল্প বলা, সম্পাদনা ও নির্মাণের নানা কৌশল আয়ত্ত করেন। পরে ২০২৪ সালে মাত্র ৮০০ ডলার বাজেটে নির্মাণ করেন ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’, যা ইউটিউবে ভাইরাল হয়ে তাঁকে পরিচিতি এনে দেয়।

২০২৫ সালে নির্মিত ‘অবসেশন’ প্রথম প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘মিডনাইট ম্যাডনেস’ বিভাগে। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ার পর ছবিটির স্বত্ব কিনে নেয় ফোকাস ফিচারস।

মুক্তির আগে বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা করে ছবিটি। প্রথম সপ্তাহে আয় করে ১৭ দশমিক ২ মিলিয়ন ডলার। দর্শকদের মুখে মুখে প্রচারণার কারণে দ্বিতীয় সপ্তাহে আয় আরও ৩৯ শতাংশ বেড়ে যায়। বর্তমানে ছবিটির বৈশ্বিক আয় ১০৮ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

ছবিটির সাফল্যের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে এর রহস্যময় পরিবেশ, শক্তিশালী গল্প এবং দর্শকের মনে অস্বস্তি তৈরি করার ক্ষমতাকে। বড় কোনো তারকা বা ব্যয়বহুল ভিজ্যুয়াল ইফেক্টস ছাড়াই ছবিটি দর্শকদের মন জয় করেছে।

হরর সিনেমার প্রযোজক জেসন ব্লাম ইতোমধ্যে বার্কারের নতুন প্রকল্পে সহযোগিতার ঘোষণা দিয়েছেন। তিনি ‘অ্যানিথিং বাট গোস্টস’ নির্মাণের পাশাপাশি ‘দ্য টেক্সাস চেইন স ম্যাসাকার’র নতুন সংস্করণ নিয়েও কাজ করছেন।

তথ্যসূত্র: এনবিসি নিউইয়র্ক, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য র‍্যাপ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com