শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:০২ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
আলিয়ার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, ববি বললেন ‌‌‘নেটমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা’
শোবিজ ডেস্ক
Published : Monday, 1 June, 2026
আলিয়ার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, ববি বললেন ‌‌‘নেটমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা’
যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই ইউনিভার্স থ্রিলার ‘আলফা’ ছবির সেট থেকে আসা একটি গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলেছিল। নেটপাড়ায় দাবি করা হচ্ছিল যে, সিনেমাটির শুটিং চলাকালীন সহ-অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে ববি দেওলের বড় ধরনের কোনো মনোমালিন্য বা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে সমস্ত জল্পনা-কল্পনায় জল ঢেলে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন খোদ ববি দেওল।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে এই বলিউড অভিনেতা জানান, এই গুঞ্জনের কথা শুনে দর্শকদের মতো তিনি নিজেও আকাশ থেকে পড়েছিলেন। ববি দেওল বলেন, আমার এক বন্ধু এই গুঞ্জনের একটি স্ক্রিনশট আমাকে পাঠিয়েছিল। দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। মানুষের আসলে কোনো কাজ নেই, তাই যা ইচ্ছে তা-ই বানিয়ে লিখে দেয়।

আলিয়া ভাটের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও যোগ করেন, আলিয়া অত্যন্ত পেশাদার এবং কঠোর পরিশ্রমী একজন অভিনেত্রী। ফাইটিং সিকোয়েন্সগুলোর জন্য আলিয়া নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছিলেন। ফলে কে কী ভেবে এই ধরনের গুজব ছড়াল, তা তার মাথায় ঢুকছে না। ববি স্পষ্ট জানিয়ে দেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা এবং সবার কাছে গিয়ে নিজের সততা প্রমাণ করার কোনো প্রয়োজন তিনি বোধ করেন না।

উল্লেখ্য, ‘আলফা’ সিনেমাটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম বহুল প্রতীক্ষিত একটি প্রজেক্ট। এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এটিই প্রথম নারীপ্রধান সিনেমা, যেখানে মূল ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ। ছবিতে খলনায়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল এবং অনিল কাপুর। গত এক বছরে বেশ কয়েকবার ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। অবশেষে আগামী ১০ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতারা নিশ্চিত করেছেন।

সূত্র: এনডিটিভি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com