শুক্রবার ১২ জুন ২০২৬ ০২:০৬:৩২ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: লক্ষ্য বদলাতে বদলাতে ভেঙে পড়ছে কূটনীতি!
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 1 June, 2026
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: লক্ষ্য বদলাতে বদলাতে ভেঙে পড়ছে কূটনীতি!
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় আস্থা ও বিশ্বাসের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নীতি বিশ্লেষক নেগার মরতাজাভি। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একের পর এক চুক্তি ভঙ্গ, চলমান আলোচনার মধ্যেই সামরিক হামলা এবং আঞ্চলিক সংঘাত ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করেছে। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া কার্যত ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে।

মরতাজাভি বলেন, “আমি ইরানি সূত্রগুলোর সঙ্গে কথা বলেছি, তারা বলেছে- আমরা প্রতিবার আলোচনায় যাই, কিন্তু আমাদের আঙুল ট্রিগারের ওপর থাকে। কেননা, আমরা আশঙ্কা করি যে, আকাশ থেকে বোমা নেমে আসতে পারে।”

তিনি আরও বলেন, ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের একাধিক পদক্ষেপ কার্যত যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা, গত বছরের পারমাণবিক আলোচনার সময় চালানো হামলা এবং বর্তমান সংঘাত পরিস্থিতি উল্লেখযোগ্য।

তার ভাষায়, “দুটি যুদ্ধ হয়ে গেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু কোনও অর্জন হয়নি। আর সবচেয়ে বড় সমস্যা হলো-আলোচনার শর্তগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।”

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্রের অবস্থান বারবার পরিবর্তিত হচ্ছে।

নেগার মরতাজাভি আরও অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছিলেন, যেখানে ইরানের মানচিত্রকে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে উপস্থাপন করা হয়, তা কূটনৈতিক পরিবেশকে আরও জটিল করেছে।

তিনি বলেন, “ভাবুন, আপনি একজন ইরানি আলোচক বা সর্বোচ্চ নেতা- আপনি এমন একটি কার্টুনধর্মী উপস্থাপনা দেখছেন যেখানে ইরানকে লাল, সাদা ও নীল রঙে দেখানো হয়েছে। এটি কি আলোচনাকে সহায়তা করে? একেবারেই না।”

তিনি আরও বলেন, তেহরানে এখন এমন এক মনোভাব তৈরি হয়েছে যে, ‘চলুন দেখি পরবর্তী পোস্ট বা মন্তব্য কী আসে’।

মরতাজাভির মতে, এই পরিস্থিতি শুধু ইরান নয়, বরং সমগ্র বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে। তার মন্তব্য অনুযায়ী, বর্তমান কূটনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও জটিল করে তুলছে। সূত্র: আল-জাজিরা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com