| শিরোনাম |
|
রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
মাহিম আল খোকন, ধোবাউড়া (ময়মনসিংহ)প্রতিনিধি:
|
![]() ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “প্রথম পুনর্মিলনী-২০২৬”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনীর কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে আনন্দঘন সময় কাটান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, গ্রুপ ফটোসেশন, র্যাফেল ড্র আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রথম পুনর্মিলনীকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হয়। |