| শিরোনাম |
|
সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বোগদাদী (রহ.)-এর বাৎসরিক ওরশ উপলক্ষ্যে ৩ দিনব্যাপী বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক:
|
সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বোগদাদী (রহ.) এর বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে ১৯, ২০ ও ২১ মে ২০২৬ ইং, রোজ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মাজারে আগত জিয়ারতকারী ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়।গণচিকিৎসা ফাউন্ডেশন, হোমিওপ্যাথিক ডক্টরস অ্যালায়েন্স অব বাংলাদেশ এবং হযরত শাহ আলী বোগদাদী (রহ.) গবেষণা ও প্রচার প্রকাশনা কেন্দ্রের যৌথ উদ্যোগে এই হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন গণচিকিৎসা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও হোমিওপ্যাথিক ডক্টরস অ্যালায়েন্স অব বাংলাদেশের সভাপতি ডা. গাজী মুহাম্মদ এ কে আজাদ। তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, দেশের প্রান্তিক, স্বল্প আয়ের ও চিকিৎসাবঞ্চিত জনগণের জন্য গণচিকিৎসা ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করে আসছে। জনস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন গণচিকিৎসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. সালাউদ্দিন মোল্লা এবং হোমিওপ্যাথিক ডক্টরস অ্যালায়েন্স অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. শেখ রইস উদ্দিন সাকিব। বিনামূল্যে হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্পের ডেকোরেশন ও আপ্যায়নের বিশেষ ব্যবস্থা করে দেওয়ার জন্য ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব ফরিদা খানম এবং মাজার প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে গণচিকিৎসা ফাউন্ডেশন ও হোমিওপ্যাথিক ডক্টরস অ্যালায়েন্স অব বাংলাদেশের কর্তৃপক্ষ। |